ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ২১ দেশের লকডাউনের চিত্র

আকাশ বিনোদন ডেস্ক:

করোনা ভাইরাস মোকাবিলায় ২০২০ সালের শুরু থেকে বিশ্বের নানা দেশে লকডাউন শুরু হয়। মানুষ নিজ ঘরেই বন্দি হয়ে পড়েন। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে অনেকে সময় পার করছেন। আর এ বিষয়টি নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উইন্ডোজ ২০: লকডাউন এডিশন’।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাকিবুল হাসান। এতে তিনি জানালা দিয়ে দেখা ২১টি দেশের লকডাউন চিত্র তুলে ধরেছেন। শুক্রবার (২৯ মে) রাত ১০টায় স্বল্পদৈর্ঘ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পাবে।

১১ মিনিটির চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয় গত এপ্রিলে। এতে তুলে ধরা হয়েছে- বাংলাদেশ, আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক, ইরান, চীন, বেলজিয়াম, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, গ্রীস, নেপাল, সৌদি আরব, চেক রিপাবলিক ও লাটভিয়ার লকডাউনের দৃশ্য। দেশগুলো থেকে মোট ৫৯ জন পেশাদার এবং সৌখিন চিত্রগ্রাহক দৃশ্যধারণ করেছেন। তারা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত ২১টি দেশের নাগরিক।

নির্মাতা জানান, চিত্রগ্রাহকদের ক্যামেরার ভাষায় ফুটে উঠেছে ঘর থেকে দেখা বাইরের জগত দেখার ব্যাকুলতা, অস্থিরতা এবং তাদের মানসিক অবস্থার প্রতিচ্ছবি।

বাংলা ভাষায় নির্মিত ‘উইন্ডোজ ২০: লকডাউন এডিশন’ চলচ্চিত্রটি পরিচালকের ইউটিউব চ্যানেল ‘RakibulHasan’ এবং ফেসবুক পেজ ‘filmwithoutfilm’-এ একযোগে মুক্তি দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ২১ দেশের লকডাউনের চিত্র

আপডেট সময় ১০:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০