ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ঘরে থেকে করোনামুক্ত হলেন কিরণ কুমার

আকাশ বিনোদন ডেস্ক: 

হোম আইসোলেশনে থেকে করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন বলিউড অভিনেতা কিরণ কুমার। আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর তার করোনার নমুনা নেগেটিভ এসেছে।

বিষয়টি কিরণ কুমার নিজেই নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুনরায় কোভিড-১৯’র পরীক্ষা করানোর পর আমার নমুনা নেগেটিভ এসেছে। তবে আমার পরিবারের সবাই এখনো হোম আইসোলেশনের কঠোর নিয়ম মেনে চলছে। একেবারে একা আইসোলেশনে থাকার বিরক্তি ছাড়া আমার আর কোনো রকম সমস্যা অনুভব হচ্ছে না।

গত দুই সপ্তাহ ধরে তাকে সাহায্য করার জন্য নিজের পরিবার, চিকিৎসক ও নার্সদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৭৪ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা।

গত ২৩ মে কিরণ কুমার নিজেই করোনা আক্রান্ত হাওয়ার বিষয়টি সবাইকে জানিয়েছেন। গত ১৪ মে তার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তার শরীরে কোনো উপসর্গ ছিল না। তখন থেকেই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

প্রয়াত অভিনেতা জীবন কুমারের ছেলে কিরণ কুমার। বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। ‘মুঝসে দোস্তি করোগে’, ‘জুলি’র মতো অসংখ্য বলিউড সিনেমায় অভিনয় করেছেন কিরণ কুমার। এছাড়া ‘মিলি’, ‘গৃহস্তি’, ‘জিন্দেগি’র মতো ধারাবাহিকে দেখা গেছে তাকে।

এর আগে বলিউডে করোনা আক্রান্ত হন কণিকা কাপুর, পূরব কোহলি ও মোরানি পরিবার। তারা সবাই এখন সুস্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ঘরে থেকে করোনামুক্ত হলেন কিরণ কুমার

আপডেট সময় ১০:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০