ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আ.লীগ নেতা ফকির মহিউদ্দিনের ইন্তেকাল

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফকির মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক আজিজুল হক রানা এই তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ফেসবুকে তার ভেরিফাইড পেইজে ফকির মহিউদ্দিনের ইন্তেকালের খবর জানিয়ে লিখেছেন, ‘ফকির মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ মুজিব সৈনিক, সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকা একজন লড়াকু কর্মী, সৎ, বিশ্বস্ত দলের জন্য সর্বদা নিবেদিত একজন মানুষ। আজ কিছুক্ষণ আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আমি, ঢাকা উত্তরের প্রতিটা মানুষ আজ শোকাহত।’

ফারুক খান লিখেছেন, ‘ফকির মহিউদ্দিন ছিলেন একজন ভালো মানুষ, ছিল আমার ছোট ভাই। মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নাসিব করেন। আমিন।’

দলের নেতারা জানান, ফকির মহিউদ্দিন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি সৎ ও কর্মীবান্ধব নেতা ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য। বৃহত্তর মিরপুর থানা যুবলীগের সভাপতি ও মিরপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। তার পিতা ফকির সফিরউদ্দীন আহমেদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ সহচর ও মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আ.লীগ নেতা ফকির মহিউদ্দিনের ইন্তেকাল

আপডেট সময় ০৯:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০