ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঠবাড়িয়ায় তরুণীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক তরুণীকে অপহরণ করে ৬ দিন আটকে রেখে ধর্ষণের মামলায় মো. শাহাদাৎ মল্লিক (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক যুবক উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের মৃত হাফিজ মল্লিকের পুত্র।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ ওই ধর্ষককে তার নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় ধর্ষিতা ওই তরুণীর পিতা বাদী হয়ে গত সোমবার (২৫ মে) রাতে মঠবাড়িয়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি একই ইউনিয়নের বড় শৌলা গ্রামে।

থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণীর মামা বাড়ি ধর্ষক যুবকের গ্রামে। সে সূত্র ধরে সম্প্রতি ধর্ষক যুবকের সাথে ওই তরুণীর পরিচয় ও মোবাইল নাম্বার বিনিময় হয়। পরে তরুণীর সাথে ওই যুবকের মুঠোফোনে কথা হয়। কিন্তু গত ১৯ মে বিকাল ৫টার দিকে ওই তরুণী তার নিজ বাড়ি থেকে ঈদের কেনা-কাটা করতে উপজেলার মিরুখালী বাজারের উদ্দেশ্যে যায়। কিন্তু বাজারের ব্রীজ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে সেখানে ২টি মোটর সাইকেল নিয়ে ওঁৎ পেতে থাকা ওই যুবক ও তার ২ সহযোগী ওই তরুণীকে জোর করে তুলে নেয়। পরে যুবকের মোটর সাইকেলে করে সেখান থেকে জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকার একটি একতলা বিল্ডিং কক্ষে নিয়ে ৬ দিন আটকে রাখে। এ সময় তাকে জোর করে ধর্ষণ করে। পরে গত ২৪ মে বিকাল ৪টার দিকে ওই যুবক ও তার সহযোগীরা ওই তরুণীকে সেখানে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে ওই তরুণী নিজ বাড়িতে আসে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান  জানান, ওই তরুণীকে অপহরণ করে ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ধর্ষক ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তরুণীর মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঠবাড়িয়ায় তরুণীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আপডেট সময় ০৯:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০