ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

দুর্যোগে জনগণের পাশে থাকাই আ.লীগের ঐতিহ্য: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগই জনগণের পাশে থাকে, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।

আজ মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

করোনা সংকটের শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগ, গৃহীত এবং বাস্তবায়িত সিদ্ধান্ত যখন দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে তখন বিএনপির নেতারা পুরনো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বলে ব্রিফিংয়ে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, তারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগারের মরচে ধরা সমালোচনার তীর ছুঁড়ছেন যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তারা জনগণের পাশে দাঁড়াবেন না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবরও নেবেন না অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন, তাহলে এটাই কি বিএনপির রাজনীতি? পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মুখের বিষ থেকে রেহাই পায়নি বলে মন্তব্য করেন কাদের।

সরকার একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা করছেন, অপরদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমতাবস্থায় বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান-মিথ্যাবাদী রাখাল বালকের মতো গল্পের সামিল।

ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে, কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে না নিয়ে স্বাভাবিক মানুষের মতো ঘুরাফেরা করে হাটবাজারে জনসমাগম করছেন। এ উদাসীনতা নিজের ও আশপাশের সকলের ভয়ানক বিপদ ডেকে আনছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

দুর্যোগে জনগণের পাশে থাকাই আ.লীগের ঐতিহ্য: কাদের

আপডেট সময় ০১:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০