ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

করোনায় আক্রান্ত হলেন রিয়াদ দূতাবাসের আইন সহকারী

বাংলাদেশ দূতাবাস রিয়াদের আইন সহকারী মামুনুর রশিদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশ দূতাবাস রিয়াদের আইন সহকারী মামুনুর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রনালয়ের করোনা ফোকাল পয়েন্টে নিয়োজিত দূতাবাসের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

সোমবার (২৫ মে) রাতে সৌদি স্বাস্থমন্ত্রনালয় থেকে তাকে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মামুনুর রশিদ জানান, তিনি দূতাবাসের পক্ষ থেকে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের সঙ্গে লিয়াজো করে প্রবাসী বাংলাদেশিদের করোনায় আক্রান্ত এবং মৃত্যুর তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই এর কাজে নিয়োজিত ছিলেন।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি শুরুর পর থেকে তিনি বাংলাদেশিদের মাঝে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া এবং বিভিন্ন হাসপাতাল ও মর্গে বাংলাদেশি সনাক্তের কাজ করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার এবং শুক্রবারও রিয়াদের কয়েকটি করোনা হাসপাতালও মর্গ পরিদর্শন করেছেন।

মামুন রিয়াদে পরিবার নিয়ে বসবাস করেন। তার দুই ছেলে এবং স্ত্রী’র করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফলা এখনো আসেনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে স্কলারশীপ নিয়ে সৌদি আরবের সর্বোচ্চ বিদ্যাপিঠ কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে বাংলাদেশ দূতাবাস রিয়াদে আইন সহকারী হিসাবে কর্মরত আছেন।

এদিকে, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯০জন মারা গেছেন যার মধ্যে ১৪৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। আর আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৮ হাজারের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত হলেন রিয়াদ দূতাবাসের আইন সহকারী

আপডেট সময় ০৯:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০