ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

ঘরে থাকুন, সাহস হারাবেন না: দেশবাসীকে খালেদা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা প্রতিরোধে দেশবাসীকে ঘরে থাকার এবংবিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন ঘরে থাকুন, সাহস হারাবেন না।

ঈদের দিন সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধানের এই বার্তা সাংবাদিকদের জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের মাধ্যমে উনি (খালেদা জিয়া) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে দলের নেতাকর্মীদের প্রতি ম্যাডাম আহ্বান জানিয়েছেন। আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতিও। বলেছেন সবাই বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন। বাড়িতে থেকেই এই সংক্রামণকে প্রতিরোধ করতে হবে-এ কথা তিনি বারবার বলেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আহ্বান জানিয়েছেন, জনগণ যেন ঘরে থাকে এবং এই মহামারিকে প্রতিরোধ করবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত বিধান দিয়েছে তা যেন তারা মেনে চলে। সেই সঙ্গে তিনি সন্তুষ্টিও প্রকাশ করেছেন যে, এতো প্রতিকূল অবস্থার মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন। তিনি বারবার বলেছেন, এখন সাহস না হারিয়ে দাঁড়াতে হবে।’

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের সাজা স্থগিত করে মুক্ত হওয়ার পর স্থায়ী কমিটির সদস্যদের দলীয় প্রধানের সঙ্গে এটি প্রথম সাক্ষাত খালেদার। রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত গুলশানের ‘ফিরোজা‘র দোতলায় এই সাক্ষাৎ হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু দলীয় প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘এই চরম একটা সংকটের সময়ে যখন সামাজিক দূরত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তার মধ্যেও উনি (খালেদা জিয়া) আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা পুরোপুরি নিরাপদ দূরত্ব বজায় রেখে, নেত্রীকে নিরাপদ রাখার জন্য আমরা সবাই স্পেশাল পিপিই পড়ে, হাতে গ্লাভস নিয়ে তার সঙ্গে দেখা করেছি।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘শারীরিক অবস্থা আমি আগেও বলেছি উনার কোনো ইম্প্রুভমেন্ট্ হয়নি। ইম্প্রুভমেন্ট মধ্যে যেটুকু হয়েছে তা হলো আগে থেকে মানসিক অবস্থাটা তার অনেক ভালো হয়েছে। শারীরিক অবস্থার তার খুব বেশি পরিবর্তন হয়নি।

এর আগে গত ১১মে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

লাইসেন্স ছাড়াই কক্সবাজারে চলছে পাঁচ শতাধিক হোটেল-রিসোর্ট

ঘরে থাকুন, সাহস হারাবেন না: দেশবাসীকে খালেদা

আপডেট সময় ১১:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০