ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

ঈদের আনন্দঘন মূহুর্ত অম্লান হোক: জি এম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, মহা খুশির ঈদুল ফিতর উপলক্ষে আমি বিশ্বের সব মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহ সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের এ আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।

রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি এ কথা বলেন।

জাপা জি এম কাদের বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযমের যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এ খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সবার প্রতি আহবান জানাচ্ছি।

আসুন, আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে এ মহামারি থেকে হেফাজত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দঘন মূহুর্ত অম্লান হোক: জি এম কাদের

আপডেট সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০