ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।

নিহত কালা মিয়া (৩৭) জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা বদু মিয়ার ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, পিয়াইন নদীতে ভারত থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সীমানা অতিক্রম করে ফেলেন কালা মিয়াসহ তার কয়েকজন সহযোগী। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। বাকিরা নৌকা নিয়ে ফিরে আসতে সক্ষম হন।

কালা মিয়া পেশায় পাথরশ্রমিক ছিলেন। নিহতের মরদেহ সীমান্তের ওপার থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৫:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০