ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনায় ‘এস আলম গ্রুপ’র পরিচালক মোরশেদের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড়ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব। তিনি বলেন, ‘রাত ১০টা ৫০ মিনিটে মোরশেদুল আলম মারা যান। তার হার্টে রিং পরানো ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে আনা হয়।’

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে মোরশেদুল আলম খুব অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত এক সপ্তাহ আগে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুসহ তার পরিবারের ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। গত রোববার (১৭ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন।

তাদের মধ্যে ছিলেন মোরশেদুল আলম। এরপর থেকে তারা চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন।

বড়ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে আবদুস সামাদ লাবু বলেন, ‘গ্রামের বাড়ি পটিয়ায় বড়ভাইকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। বাবার কবরের পাশে তার দাফন হবে।’

এস আলম গ্রুপের সুপার এডিবল ওয়েল লিমিটেড ও সিমন ইস্পাত লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোরশেদুল আলম। পাশাপাশি এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় ‘এস আলম গ্রুপ’র পরিচালক মোরশেদের মৃত্যু

আপডেট সময় ১১:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০