ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাহ্নবীদের বাড়িতে আরও দুই করোনা রোগী

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনার জেরে ভারতে চলছে চতুর্থ দফার লকডাউন। দেশটিতে পাল্লা দিয়ে বেড়ে চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মরণ ভাইরাসের গ্রাস থেকে রক্ষা পাচ্ছেন না তারকারাও। তাদের অনেকের বাড়িতেও ইতোমধ্যে হানা দিয়েছে করোনা। কোনও কোনও তারকা নিজে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন, আবার কোনও তারকার বাড়ির কাজের লোকের শরীরে পাওয়া যাচ্ছে এই ভাইরাসের অস্তিত্ব।

দুইদিন আগে প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর স্বামী ও হালের নয়া সেনসেশন জাহ্নবী কাপুরের বাবা প্রযোজক বনি কাপুর এক প্রেস বিবৃতিতে জানান, তাদের বাড়ির এক রাঁধুনী করোনায় আক্রান্ত। এবার জানা গেল, একজন নয়, জাহ্নবীদের বাড়ির আরও দুই পরিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও বলিউডের স্বনামধন্য এই পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

তবে মুম্বাইয়ের ‘স্পটবয়’ ম্যাগাজিনের খবর বলছে, ওসিয়াড়া থানার ভারপ্রাপ্ত অফিসার দয়ানন্দ ভানগড় জাহ্নবীদের বাড়ির আরও দুই পরিচারকের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। ইতোমধ্যেই মুম্বাইয়ের গ্রিন একর আবাসনটি সিল করে দেয়া হয়েছে। এই আবাসনেই বাবা বনি কাপুর ও ছোট বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের সবাইকে।

এদিকে আক্রান্ত গৃহপরিচারকদের থেকে কাপুর পরিবারের কেউ যাতে করোনায় আক্রান্ত না হন, খবরটি শোনার পর সেই কামনাই করছেন ভক্তরা। এর আগে করোনায় আক্রান্ত হন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর, প্রযোজক করিম মোরানি এবং তার দুই মেয়ে। এছাড়া বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের রাঁধুনীরও করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তবে বর্তমানে তারা সবাই সুস্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

জাহ্নবীদের বাড়িতে আরও দুই করোনা রোগী

আপডেট সময় ১০:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০