ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

রঙ্গে ভরা অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ট্রেলার

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন আর জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ মুক্তির কথা ছিল বড় পর্দায়। কিন্তু করোনা মহামারিতে থমকে গেছে সব। তাই অনলাইনে মুক্তির ঘোষণা দিয়ে সুজিত সরকার পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশ হলো।

‘গুলাবো সিতাবো’ সিনেমাটিতে অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক আলোচিত হয়। এবার ট্রেলার প্রকাশের পর দর্শকের আগ্রহ চড়িয়ে দিলেন নির্মাতা সুজিত।

লম্বা দাঁড়িওয়ালা, মোটা-উঁচু নাক, মাথায় ফেজ টুপি, বার্ধক্যে কিছুটা নুয়ে পড়া বৃদ্ধ বাড়িওয়ালা অমিতাভ বচ্চন। তার দীর্ঘদিনের ভাড়াটিয়া আয়ুষ্মান খুরানা। কেউ কাউকে সহ্য করতে পারেন না। মালিক চান তার ভাড়াটিয়া দূর হোক তার বাড়ি থেকে। আর দীর্ঘদিন ভাড়া থেকে অধিকার নিয়ে চেপে বসেন আয়ুষ্মান খুরানা। এ নিয়ে মামলা-মোকদ্দমা পর্যন্ত হয়। অনাথ ছেলে আয়ুষ্মান পুত্রহীন অমিতাভকে প্রস্তাব দেন তার পালকপিতা হওয়ার জন্য। তাহলেই সমস্যা চুকে যায়। কিন্তু এতটা ছাড় দেওয়ার মতো মালিক অমিতাভ নন। মালিক-ভাড়াটিয়ার এরকম রঙ্গময় দ্বন্দ্ব নিয়েই হাস্যরসে ভরপুর ‘গুলাবো সিতাবো’ সিনেমাটি।

প্রাথমিকভাবে সিনেমা হলেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে সিনেমা হল। অব্যাহত লকডাউনে ঘরবন্দী জনজীবন। তাই অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে সিনেপ্রেমীরাও বেশ খুশি।

আগামী ১২ জুন থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে কমেডি-ড্রামা ‘গুলাবো সিতাবো’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

রঙ্গে ভরা অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ট্রেলার

আপডেট সময় ০৯:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০