ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপহরণের ঘটনায় দুই রিকশাচালক কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক: 

গ্যারেজের মালিকের শিশু কন্যাকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেপ্তার দুই রিকশাচালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- জাহিদ (২০) ও আ. জলিল (১৯)।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এ আদেশ দেন।

এদিন তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ।

অপহরণের ঘটনায় বাড্ডা থানায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানাযায়, বাড্ডার সাতারকুল এলাকায় একটি গ্যারেজের রিকশা চালাতেন জাহিদ ও জলিল। সে সুবাদে রিকশা গ্যারেজ মালিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয় তাদের। এই বিশ্বাসকে কাজে লাগিয়ে বুধবার বেলা ৩টার দিকে গ্যারেজ মালিকের মেয়ে শিশু সামিয়াকে অপহরণ করেন তারা। এরপর তারা গ্যারেজের মালিকের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন।

বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানান গ্যারেজের মালিক। এরপর বৃহস্পতিবার বাড্ডা থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারসহ অপহৃত শিশু সামিয়াকে (৭) উদ্ধার করে পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপহরণের ঘটনায় দুই রিকশাচালক কারাগারে

আপডেট সময় ০৯:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০