ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পশ্চিমবঙ্গে আম্পানের থাবায় নিহত ৭২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জন মারা গেছে। বৃহস্পতিবার নবান্নে এ তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিপর্যয় আইনে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও এ সময় ঘোষণা করেন তিনি। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমান হিসাব করতে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। যাদেরকে সাত দিনের মধ্যে ক্ষয়ক্ষতির রিপোর্ট দিতে বলা হয়েছে ।

এদিন কৃষি, মৎস, খাদ্যপ্রক্রিয়াকরণ, পশুপালন দফতরের আধিকারিক ও মুখ্যসচিবকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণাও দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, কোন কোন এলাকায় ক্ষতি হয়েছে জেলা শাসকদের তার রিপোর্ট পাঠাতে বলব। ব্লক টু ব্লক সমীক্ষা করতে হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কত কী লাগবে, তার যাবতীয় রিপোর্ট দিতে হবে সাত দিনের মধ্যে।

এদিকে কলকাতার বিভিন্ন রাস্তা গাছ ভেঙে অবরুদ্ধ হয়ে আছে। জেলার বিভিন্ন জায়গায় এখনও সরকারি পরিষেবা পৌঁছানো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহর কলকাতার কিছু জায়গাসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পশ্চিমবঙ্গে আম্পানের থাবায় নিহত ৭২

আপডেট সময় ১০:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০