ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

৮ দিনে নিম্ন আদালতে ১৮৫৮৫ আসামির জামিন

আকাশ জাতীয় ডেস্ক: 

সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে বুধবার (২০ মে) চার হাজার ৪৮৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে সারাদেশের অধস্তন আদালতে কার্যরত ভার্চ্যুয়াল আদালত গত আট কার্যদিবসে ২৮ হাজার ৩৪৯টি জামিন আবেদন নিষ্পত্তি করেন। এরমধ্যে ১৮ হাজর ৫৮৫ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করা হয়।

এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। পরদিন ১১ মে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এক আসামির জামিনের খবর আসে।

১২ মে ১৪৪ জন, ১৩ মে এক হাজার ১৩ জন, ১৪ মে এক হাজার ৮২১ জন এবং ১৭ মে তিন হাজার ৪৪৭ জন, ১৮ মে তিন হাজার ৬৩৩ জন, ১৯ মে চার হাজার ৬৩ জন এবং ২০ মে চার হাজার ৪৮৪ জন আসামিকে জামিন দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান

৮ দিনে নিম্ন আদালতে ১৮৫৮৫ আসামির জামিন

আপডেট সময় ১০:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০