ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আম্পান তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়েছে। এতে ভাঙছে ঘরবাড়ি, উপড়ে পড়ছে গাছপালা, উপকূল এলাকায় বাড়ছে জলোচ্ছ্বাস। কোথাও কোথাও ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঝড়ের দাপট থেকে রক্ষা পায়নি শহর কলকাতাও। বিকাল চারটা নাগাদ শহরে ঝড়ের দাপট ১০০ পেরিয়ে যায়। যদিও তার ঢের আগে থেকেই শহরের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়তে শুরু করে। ভেঙে পড়ে রাস্তার পাশের বাতিস্তম্ভও। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে।

বুধবার সন্ধ্যায় সুন্দরবনে আছড়ে পড়ার কথা রয়েছে আম্পানের। আছড়ে পড়ার সময় ঘূর্ণনের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। তা বেড়ে ১৮৫ কিলোমিটারের আশপাশেও পৌঁছতে পারে বলে জানা গিয়েছে। কলকাতা, হুগলি, হাওড়া এবং নদিয়াতেও আম্পানের পড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দুপুরের বুলেটিনে বলা হয়েছে, ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন আম্পান। বুধবার বেলা ১২টায় এর অবস্থান ছিল মংলা সমুদ্রবন্দর থেকে মাত্র ২৯০ কিলোমিটার দূরে, যা আজ সন্ধ্যায় সুন্দরবন উপকূল অতিক্রম করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আম্পান তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ

আপডেট সময় ০৫:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০