ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

ত্রাণ লুট করে সরকার নিজের পেট ভরছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনা সংকটকালেও ক্ষমতাসীন সরকার গরীব মানুষের ত্রাণ লুট করে নিজের পেট ভরছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপনের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এদিন রিজভী বলেন, বিএনপি কোনো ভালো কাজ করলে সেটা সরকারের সহ্য হয় না। তারা আমাদের দলের নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। আসলে এই সরকারের লক্ষ্য জনগণের সেবা করা নয়। তাদের লক্ষ্য করোনা মহামারীকে কাজে লাগিয়ে লুটপাট করা।

‘আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা গরীব মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু সরকার তা সহ্য করতে পারে না। তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আমাদের দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। সেদিন হবিগঞ্জে জেলা ছাত্রদলের নেতা সাব্বিরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ফেসবুকে কি লিখেছেন! আসলে সরকার সব সময় আতঙ্কে ভুগছে, এই বুঝি তাদের ক্ষমতা গেল! এই বুঝি তাদের গদি হারালো! রাতের অন্ধকারে প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্ষমতা জবরদখলকারী সরকার বলেই তারা এ ধরনের আতঙ্কে ভুগছে। তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আজকে সরকার গরীব মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে। কিন্তু মূলত কাদেরকে সেই ত্রাণ দেওয়া হচ্ছে? মেম্বার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে! আসলে তারাও তো বিনা ভোটে নির্বাচিত, এ জন্য ত্রাণের চাল পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে, খড়ের গাদায়। খাটের তলে মিলছে তেল ও শত শত বস্তা চাল।

এর আগে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জে গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি,চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার

ত্রাণ লুট করে সরকার নিজের পেট ভরছে: রিজভী

আপডেট সময় ০১:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০