ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা: মুক্তিযোদ্ধা রফিকুল আলম আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

নগরের কাজীর দেউড়ি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদ কোতোয়ালী থানা শাখার ডেপুটি কমান্ডার রফিকুল আলম আর নেই। বুধবার (২০ মে) দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে ওই মুক্তিযোদ্ধাকে স্বজনরা বাসায় নিয়ে যান, পরে জেনারেল হাসপাতালে আনার কথা ছিলো। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর জানান, রফিকুল আলম মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে সম্মুখ সমরে অংশ নেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রাম শহর কেন্দ্রিক বেশ কয়েকটি গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন তিনি। দেশপ্রেমিক, নির্মোহ, প্রচারবিমুখ সবার প্রিয় মুক্তিযোদ্ধা রফিক ছিলেন-এলাকায় সবার প্রিয়। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন গত কয়েকবছর ধরে। তার মৃত্যুতে আমরা হারালাম একজন নিবেদিত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, বয়সে অনেক বড় হলেও – যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনের সঙ্গে জড়িত তাই রাস্তায় পথে সেখানে পেতেন জড়িয়ে ধরে কথা বলতেন – একটু খোঁচালেই বসে শুরু করে দিতেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি। অর্থ বিত্ত নিয়ে কখনো ভাবেননি – বৈষয়িক ভাবেও সফল হবার চেষ্টা করেননি মুক্তিযোদ্ধা রফিক। শুধু বলতেন ও ভাই যুদ্ধ করেছিলাম – দেশ থেকে পাকিস্তানিদের দৌড়ানোর জন্য – দেশ স্বাধীন এটাই বড় পাওনা।

তিনি জানান, বেলা সাড়ে ১১টায় কাজির দেউড়ি ২ নম্বর গলিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

করোনা: মুক্তিযোদ্ধা রফিকুল আলম আর নেই

আপডেট সময় ০১:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০