ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে হাসপাতাল থেকে করোনা রোগীর পলায়ন, পরে আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে পালানোর পর করোনায় আক্রান্ত সোবহান মিয়া নামের এক রোগীকে পুলিশ আটক করেছে।

সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতাল থেকে সে কৌশলে পালিয়ে যায়। পরে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি প্রু ও থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানার চেষ্টায় তাকে আটক করা হয়।

ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, সকাল ৯টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী সোবহান মিয়া গেটের বাইরে চলে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পরে বিষয়টি পুলিশকে অবহিত করে। হাসপাতালে ভর্তি থাকা সোবহান মিয়ার বাড়ি নগরকান্দা উপজেলায় হওয়াতে সেখানকার থানা পুলিশকেও অবহিত করা হয়।

নগরকান্দা থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রোগী পালানোর সংবাদে তারা সম্ভাব্য সব জায়গায় বার্তা পাঠান। পরে খবর পাওয়া যায় ফরিদপুর-বরিশাল রোডের গজারিয়া নামক স্থানে ওই রোগীকে দেখা গেছে। পরে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় বেলা সাড়ে ১০টার দিকে তাকে নগরকান্দার মহিলা রোড এলাকা থেকে আটক করে ফের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, করোনায় আক্রান্ত সোবহান মিয়া ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের এক পরিচালকের গাড়িচালক। সে ৪ মে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে আসে। ১২ মে তার করোনা ধরা পড়ে। এরপর সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে হাসপাতাল থেকে করোনা রোগীর পলায়ন, পরে আটক

আপডেট সময় ১১:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০