ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনায় অনলাইনে ক্লাস চালু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাকালে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা আজ সংকটের মুখে। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইনে ক্লাস চালু হয়েছে।

ফেসবুক ও ইউটিউবে ভিডিও কনন্টেন্ট সমৃদ্ধ অনলাইনে সেবাটি সোমবার (১১ মে) দুপুরে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা ব্যবস্থার সংকট কাটিয়ে উঠতে অনলাইন শিক্ষা কার্যক্রমটি কাজে লাগবে, যা বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন তথ্যপ্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ভিডিও কনন্টেন্টে ক্লাসগুলো ধারণ করে ইউটিউব ও ফেসবুকে প্রচারের ব্যবস্থা করেছে। সেবা দু’টির লিংক ঠিকানা: ‘ডিজিটাল প্রাইমারি অ্যাডুকেশন খুলনা’ www.facebook.com/digital.pedu.khl ও www.youtube.com/channel/UCj2HndGchQdg6B-3lcRL5CA এবং ‘ডিজিটাল সেকেন্ডারি অ্যাডুকেশন খুলনা’-এর www.youtube.com/channel/UCVKKwY8NME3v0VT3R6NC9zA

ডিজিটাল প্রাইমারি অ্যাডুকেশন খুলনা এবং ডিজিটাল সেকেন্ডারি অ্যাডুকেশন খুলনা নামে দু’টি ইউটিউব চ্যানেল ও একই নামে দু’টি ফেসবুক পেজ চালু হয়েছে। খুলনার অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি ক্লাস ২০ মিনিটের উপযোগী করে তৈরি করেছেন। সপ্তাহের শুরুতে ক্লাসের একটি রুটিন প্রকাশ করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোন দিন, কখন, কোন ক্লাস হবে তা জানতে পারবে। প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও কনটেন্ট সরবরাহ করা হবে। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড অব্যাহত থাকবে। যার ফলে করোনাকাল অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষার্থীরা এর সুবিধাটি পাবে। খুলনার বাইরে বাসেও এই শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া যাবে।

শিক্ষার্থীরা এসব ক্লাসে তাদের মতামত, সমস্যা, মন্তব্য তুলে ধরার সুযোগ পাবে। টেলিভিশনের শিক্ষা কার্যক্রমটি একমুখী হলেও এ কার্যক্রমটি হবে দ্বিমুখী। ফলে শিক্ষার্থীদের কাছে এটি আরও আনন্দময় হবে।

উদ্যোক্তারা আশা করছেন, অনলাইনভিত্তিক এ শিক্ষা কার্যক্রমটির ফলে করোনাকালের শিক্ষা ঘাটতি যেমন পুষিয়ে যাবে তেমনি শিক্ষার্থীদের কোচিং নির্ভরতাও কমবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক নিভা রাণী পাঠক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নেছা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহগসহ অন্য কর্মকর্তা ও শিক্ষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনায় অনলাইনে ক্লাস চালু

আপডেট সময় ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০