ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

২৪ ঘণ্টায় ৬০ হাজার এনআইডির কপি ডাউনলোড

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যে নির্বাচন কমিশন (ইসি) গতকাল সোমবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের জন্য অনলাইন পরিষেবা শুরু করেছে। এই সেবা চালু করার ২৪ ঘণ্টার মধ্যে ৬০ হাজারের বেশি ভোটার তাদের এনআইডির কপি ডাউনলোড করেছে।

আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সেবা চালু করার সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের আইডিয়া প্রজেক্টের যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বলেন, ‘অনলাইন পরিষেবার মাধ্যমে প্রচুর সাড়া পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারের অধিক এনআইডির অনলাইন কপি ডাউনলোড হয়েছে। কপি ডাউললোড করা এই ৬০ হাজারের মধ্যে অধিকাংশই নতুন ভোটার।’

এনআইডি অনুবিভাগ গতকাল সোমবার থেকে অনলাইনের মাধ্যমে ভোটারদের ছয় ধরনের সেবা প্রদানের কার্যক্রম শুরু করেছে। এ সেবার আওতায় জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কিন্তু এনআইডি কার্ড পাননি), জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ও নতুন ভোটার নিবন্ধন করা যাবে বলে ইসির নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এক অনলাইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, ভোটাররা http://www.nidw.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে এবং হটলাইন নম্বর ১০৫-এ এসএমএস পাঠিয়ে পরিষেবা গ্রহণ করতে পারবেন। ১০৫ হটলাইন নম্বরটি কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেবা প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।

মহাপরিচালক আরো জানান, সর্বশেষ আপডেটিং কর্মসূচির আওতায় নিবন্ধিত নতুন ভোটার সহজেই এসএমএসের মাধ্যমে তাঁর এনআইডি নম্বর জানতে পারবেন।

এ ক্ষেত্রে এনআইডি নম্বর পেতে প্রথমে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে NID লিখে স্পেস দিয়ে ভোটার হওয়ার ফরম নম্বর লিখে স্পেস দিতে হবে। এরপর জন্ম তারিখ (দিন-মাস-বছর) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে এনআইডি নম্বর চলে আসবে।

সর্বশেষ গত ২ মার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন ভোটার হিসেবে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নিবন্ধিত হয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, নতুন ভোটাররা এনআইডির ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে কপি সংগ্রহ করতে পারবেন; যা ব্যাংক, বিমা ও অন্য অনেক সংস্থার পরিষেবা গ্রহণে ব্যবহার করা যেতে পারে।

মহাপরিচালক আরো বলেন, যারা নতুন ভোটার হতে চান তারা অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের সহায়ক নথি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। তবে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য পরে সংগ্রহ করা হবে। কারণ এ পরিষেবায় প্রার্থীদের শারীরিক উপস্থিতি প্রয়োজন।

ইসি দেশে কোভিড ১৯-এর প্রাদুর্ভাবের মধ্যে জননিরাপত্তার কথা বিবেচনা করে ২২ মার্চ এনআইডি পরিষেবা স্থগিত করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় ৬০ হাজার এনআইডির কপি ডাউনলোড

আপডেট সময় ০৭:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০