ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

চিকিৎসক-নার্সসহ ৭২৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে চিকিৎসক-নার্সসহ ৭২৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, যা মোট আক্রান্তের ১১ দশমিক ২৫ শতাংশ। করোনা সংক্রমণের ৫২তম দিনে এসে এতো সংখ্যক চিকিৎসাকর্মী আক্রান্তের ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী সমকালকে বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসক ৩১৬ জন, নার্স ১৪৮ জন এবং মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন ২৬৩ জন।

বিএমএস মহাসচিব জানান, সর্বোচ্চ আক্রান্ত ঢাকায় ৫৪৮ জন। তাদের মধ্যে চিকিৎসক ২৩১ জন, নার্স ১২৪ জন এবং স্বাস্থ্যকর্মী ১৯৩ জন। বরিশালে চিকিৎসক ১৩ জন, নার্স ২ জন এবং স্বাস্থ্যকর্মী ৭ জন, চট্টগ্রামে চিকিৎসক ১৩ জন, স্বাস্থ্যকর্মী ৭ জন, খুলনায় চিকিৎসক ১০ জন এবং স্বাস্থ্যকর্মী ৫ জন, রংপুরে চিকিৎসক ৫ জন, নার্স ২ জন এবং স্বাস্থ্যকর্মী ৪ জন, সিলেটে চিকিৎসক ৭ জন, নার্স ২ জন এবং স্বাস্থ্যকর্মী ৭ জন, ময়মনসিংহে চিকিৎসক ৩৬ জন, নার্স ২১ জন এবং ৩৮ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসক-নার্সসহ ৩০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। পরিচালক জানান, আক্রান্তদের মধ্যে চিকিৎসক ৮ জন, নার্স ১৬ জন, ওয়ার্ড মাস্টার ২ জন, ওয়ার্ড বয় ৩ জন এবং একজন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে থাকায় ১৫ চিকিৎসক ও ৩৭ নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন

চিকিৎসক-নার্সসহ ৭২৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০