ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উহানে আর কোনও করোনা রোগী নেই: চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাস চারেক ধরে অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছে চীনের উহান। কারণ এই শহরটি থেকেই শুরু হয়েছিল নভেল করোনাভাইরাসের সংক্রমণ। তবে প্রাণঘাতী এই ভাইরাসের হানায় সারাবিশ্ব যখন টালমাতাল, তখন এর উৎস শহরেই করোনা রোগীর সংখ্যা পুরোপুরি শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং গণমাধ্যমকে বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে, উহানে করোনা রোগীর সংখ্যা শূন্য। এর জন্য উহান ও সারাদেশের স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টাকে ধন্যবাদ।’

সরকারি হিসাব অনুসারে, উহানে এ পর্যন্ত ৪৬ হাজার ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা গোটা চীনে মোট রোগীর প্রায় ৫৬ শতাংশ। উহানে মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন, যা চীনে মোট মৃত্যুর প্রায় ৮৪ শতাংশ।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৩ হাজার ৯০৯ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন। শনিবার নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ।

করোনা মহামারির কারণে গত জানুয়ারি মাসের শেষ দিকে লকডাউন নির্দেশনা জারি করা হয় উহানসহ গোটা হুবেই প্রদেশে। বন্ধ করে দেয়া হয় সবধরনের যান, কলকারখানা, বিমান চলাচল। জরুরি নিত্যপণ্য কেনা ছাড়া বাইরে বের হওয়ায় দেয়া হয় কড়া নিষেধাজ্ঞা।

মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি লকডাউন তুলে নিয়েছে উহান কর্তৃপক্ষ। তবে বহিরাগতদের এখনও পরীক্ষা ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। কারণ, বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ কমে গেলেও উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে রাশিয়াফেরত নাগরিকদের মাধ্যমে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রয়টার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উহানে আর কোনও করোনা রোগী নেই: চীন

আপডেট সময় ০৯:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০