ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজারবাগে কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার রাজারবাগে কোয়ারেন্টাইনে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন সোমবার সকালে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার জয়দেব চৌধুরী জানান, ওই কনস্টেবল অসুস্থ অবস্থায় পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর নমুনা ফের আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল আসার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ সদস্যের লাশ আপাতত হিমঘরে রাখা হয়েছে।

২০০২ সালে পুলিশে যোগদান করা এই কনস্টেবলের বাড়ী ঝিনাইদহে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জ্বর-কাশি হওয়ায় গত ১৫ এপ্রিল থেকে কোয়ারেন্টাইনে ছিলেন এই কনস্টেবল। তখন পরীক্ষায় তার করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজারবাগে কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৮:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০