ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুক লাইভে উস্কানি দিয়ে গ্রেফতার হলেন অভিনেতা এজাজ খান

আকাশ বিনোদন ডেস্ক: 

টিভি ও বলিউড অভিনেতা এবং সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খানকে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ফেসবুকে একটি লাইভ সেশনে আপত্তিকর মন্তব্য করার পর এজাজকে মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে তলব করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

মুম্বাই পুলিশ জানায়, এজাজকে ভারতীয় দণ্ডবিধি ১৫৩এ এবং আরও কয়েকটি ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধির প্রচারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে।

গত বছরের জুলাই মাসেও এজাজ গ্রেফতার হয়েছিলেন। তখনও তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ ছিল।

এরও আগে ২০১৮ সালের অক্টোবরে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার কারণে গ্রেফতার হয়েছিলেন এজাজ খান।

বালাজি টেলিফিল্মসের সিরিয়াল ‘কাব্যাঞ্জলি’ ও ‘কিয়া হোগা নিম্মো কা’য় প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এজাজ খান। এছাড়াও অনেক টিভি সিরিজে দর্শকপ্রিয় মুখ তিনি। টিভির পাশাপাশি তিনি সিনেমাতেও অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুক লাইভে উস্কানি দিয়ে গ্রেফতার হলেন অভিনেতা এজাজ খান

আপডেট সময় ০৮:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০