ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

করোনা আক্রান্তদের ৬৮% বাসায়, হাসপাতালে ৩২%

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে করোনা শনাক্ত রোগীদের প্রতি ১০০ জনের মধ্যে ৬৮ জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকি ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন।

এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা এক হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৫০০-এর কিছু বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক হাজার ৩০০ এর বেশি রোগী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইন বুলেটিনে এ কথা জানান।

পরে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুলেটিনে বলেন, যারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের সবার হাসপাতালে থাকার দরকার ছিল না। অনেকেই সামাজিক চাপে বাসা থেকে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।

করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৭৫ জনের।

মন্ত্রী মালেক বলেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ২৭ জনকে আইসিইউ সুবিধা দিতে হয়েছে।

বুলেটিনে মীরজাদী সেব্রিনা বলেন, মোট আক্রান্তের ৫৫ শতাংশের বয়স ২১ বছর থেকে ৫০ বছর। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়স ২১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ১৯ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের ১৫ শতাংশ।

আজকের বুলেটিনে জানানো হয়, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ আর ৩২ শতাংশ নারী। মোট আক্রান্তে ৪৬ শতাংশই ঢাকার। ২০ শতাংশ নারায়ণগঞ্জের। ঢাকায় আক্রান্তদের ১১ শতাংশই মিরপুরের বাসিন্দা।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বলেন, সবাই ঘরে থাকলে এই এপ্রিলেই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

করোনা আক্রান্তদের ৬৮% বাসায়, হাসপাতালে ৩২%

আপডেট সময় ০৪:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০