ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে বসানো হলো করোনার ‘জীবাণুনাশক কক্ষ’

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর মিরপুরে পরীক্ষামূলক ‘জীবাণুনাশক কক্ষ’ বসালো ‘আর্তনাদ’ নামের একটি সামাজিক সংগঠন। যা ভাইরাসসহ যেকোনও জীবাণুকে মেরে ফেলবে বলে তারা দাবি করছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ‘আর্তনাদ’ সংগঠনের ভলেন্টিয়ার আব্দুল্লাহ বলেন, গত মঙ্গলবার দুপুরে আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে পাইলট প্রজেক্ট হিসেবে মিরপুর ৬ নাম্বার আদর্শ স্কুল সংলগ্ন স্থানে প্রথম একটি জীবাণুনাশক কক্ষ বসানো হয়। এই টানেল পরবর্তীতে মিরপুর ১০ নম্বরে আরও একটি স্থাপন করা হবে।জীবাণুনাশক কক্ষ। ছবি: জিএম মুজিবুর

তিনি জানান, বিদেশি প্রযুক্তি অনুসরণ করে বাংলাদেশেরই কিছু তরুণ তৈরি করেছে এই টানেল। প্রাথমিক পর্যায়ে এতে খরচ পড়েছে প্রায় ৪০ হাজার টাকা। পরবর্তীতে খরচ আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

টানেলটি কীভাবে কাজ করে জানতে চাইলে তিনি বলেন, এই টানেলটির ভেতর দিয়ে হেঁটে গেলে অটোমেটিক লেজার সেন্সর এক্টিভ হয়ে ব্যক্তির উপর স্প্রে হবে। সমস্ত শরীরে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হলে সেক্ষেত্রে ৩৬০ ডিগ্রী ঘুরতে হবে ভিতরে প্রবেশকারীকে। বাজার ফেরত অথবা জরুরি কাজে বাহির থেকে ফেরত, যে কেউ এর মাঝে দিয়ে হেটে গেলে তার শরীরে এবং জামা কাপড়ে লেগে থাকা জীবাণু সহজেই ধ্বংস হবে।

জীবাণুনাশক এই চেম্বারে রয়েছে ২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ, লেজার সেন্সর, ২টি স্প্রেয়ার এবং এর ট্যাংকের ধারণ ক্ষমতা ২০ লিটার এবং চাহিদা অনুযায়ী এর ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব বলেও জানান তিনি।

এই ২০ লিটারের মিশ্রণটি প্রায় ২৫০ ব্যক্তিকে জীবাণুমুক্ত করতে সক্ষম বলে দাবি করছে আর্তনাদ নামের ওই সংগঠনটি ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে বসানো হলো করোনার ‘জীবাণুনাশক কক্ষ’

আপডেট সময় ০৮:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০