ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর ১৬ এলাকা করোনার রেড জোন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ১৬ এলাকা করোনা ভাইরাসের রেড জোন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ঢাকার ওই এলাকাগুলো অধিক ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় ইতোমধ্যে ১০ জনেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করেছে প্রশাসন।

তথ্য মতে, গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। এরপর একমাস ৮ দিনে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। মৃত্যু হয়েছে ৫০ জনের। সুস্থ হয়েছেন ৪৯ জন।

আইইইডিসিআরের তথ্য অনুযায়ী, রাজধানীতে ১০ জনের অধিক করোনা আক্রান্তের মধ্যে ওয়ারীতে ২৬, মোহাম্মদপুরে ২০, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, ধানমন্ডিতে ১৮, লালবাগে ১৮, উত্তরায় ১৭, তেজগাঁওয়ে ১৬, বাসাবোতে ১৪, গেন্ডারিয়ায় ১৩, মগবাজারে ১০, মহাখালীতে ১০, মিরপুর১১-১১, মিরপুর১২- ১০, গ্রিনরোড-১০ ও বাবুবাজারে ১১ জন রোগী আছেন।

এছাড়া বনানী, গুলশান, বাড্ডা, আজিমপুর, আদাবর, নাখালপাড়া, রাজারবাগ, ঝিগাতলাসহ রাজধানীর ৯৮টি এলাকায় ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা দেশের মোট রোগীর ৪৫ শতাংশের বেশি।

আইইডিসিআর বলছে, করোনার রেড জোন রাজধানীর অন্তত ১৬টি এলাকা। নারায়ণগঞ্জের পরেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা। তাই নাগরিকদের লকডাউন মেনে ঘরে থাকার আহবান জানিয়েছে সরকারের এই প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীর ১৬ এলাকা করোনার রেড জোন

আপডেট সময় ০১:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০