ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

মহাসড়ক অবরোধ করে উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে রেদওয়ান গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার দুপুর ১২ টার দিকে উত্তরা আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। গার্মেন্টসটি দক্ষিণ খানের মোল্লার টেক এলাকা সংলগ্ন।

শ্রমিকরা ঘণ্টাব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করে রাখায় জরুরি প্রয়োজনে চলাচল করা অ্যামবুলেন্সসহ সব যানবাহন থেমে থাকে। এতে ওই এলাকায় দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।

রেদওয়ান গার্মেন্টসের অপারেটর সজিব দৈনিক আকাশকে বলেন, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। আমরা গত কয়েক মাসের বেতন পাব। নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ আমাদের বেতন দেয়ার কথা থাকলেও সকালে কারখানায় বেতন আনতে গেলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে রাখে। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্তৃপক্ষের এক প্রতিনিধি দৈনিক আকাশকে বলেন, আগামী দুএক দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

মহাসড়ক অবরোধ করে উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০