ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল দুপুরে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবে বিএনপি। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে এ আপিল আবেদন করা হবে।

দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তরকে বলেন, খালেদা জিয়ার আমমোক্তারনামা কিংবা অ্যাটর্নি যারা পেয়েছেন, তারা এই আবেদন করবেন।

অ্যাটর্নিরা হচ্ছেন, ফেনী-১ ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ ব্যারিস্টারে নওশাদ জমির ও বগুড়া-৭ অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

কারাবন্দি খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে রোববার তিনটি আসনেই তা বাতিল করেন রিটার্নিং অফিসার।

ফেনী-১ আসন ও জিয়া পরিবারের আসন বলে পরিচিত বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়।

এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনেরও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে বাকি দুই আসনে রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করা হবে বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে তার আইনজীবী হিসেবে আপনারা কী পদক্ষেপ নেবেন- জানতে চাইলে ব্যারিস্টার বাদল বলেন, সরকার দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রীদের মামলা থাকা সত্ত্বেও তাদের পদ অবৈধ হয়নি।

‘আর বিএনপিসহ সরকার বিরোধীদের নির্বাচনের বাইরে রাখতে আদালতের মাধ্যমে এই কৌশল নিয়েছে সরকার। আমরা খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবো, উচ্চ আদালতে যাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল দুপুরে

আপডেট সময় ০১:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮