ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাসড়কের পাশে মিলল যুবকের গলাকাটা লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় শহিদুল ইসলাম নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের ভালুকায় বসবাস করে বনানীতে থাই অ্যালুমিনিয়াম নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার দুপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের ১ নম্বর গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই যুবকের দেহ আর কিছুটা দূরে মাথা ও হেলমেট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই যুবককে হত্যার পর কেউ তার মোটরসাইকেল ছিনতাই করেছে, এমন ধারণা করছে পুলিশ।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাসড়কের পাশে মিলল যুবকের গলাকাটা লাশ

আপডেট সময় ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮