ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে তৌহিদ মিয়া (২৩) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনের গলির জুয়েলারি (স্বর্ণকার) দোকানের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদ মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউরা গ্রামের মৃত আহাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে জুয়েলারি দোকানের পশ্চিম পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার জসিম আহমদ রানা বলেন, নিহত তৌহিদ স্থানীয় কলাউরা (মার্কেট) বাজারের মোবাইল ফোন রিচার্জ, ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী ছিলেন।

দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ণ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সুনামগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮