ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলকাতার ছবিতে শাহেদ

আকাশ বিনোদন ডেস্ক:

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন শাহেদ শরীফ খান। এবার কলকাতার একটি ছবিতে অভিনয় করলেন তিনি। ছবির নাম ‘সেনাপতি’।

এটি পরিচালনা করেছেন রিঙ্গো ব্যানার্জি।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহেদ। এ ছবিটি দুই বাংলাতেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করেছি।

অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এ ছবির গল্প আমাকে দিয়েই শুরু হবে। শুটিংসহ অন্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে। শুনেছি শিগগিরই ছবিটি মুক্তি পাবে।’

অন্যদিকে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্র ছায়া’ নামে আরেকটি ছবিতে অভিনয় করেছেন শাহেদ। এতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। টেলিভিশন নাটকেও সরব তিনি।

তার অভিনীত দুটি দীর্ঘ ধারাবাহিক শিগগিরই প্রচারে আসবে। এগুলো হল ইসমত আরা শান্তি পরিচালিত ‘হাজার রকমের ভালোবাসা’ (এনটিভি) ও মোস্তফা মননের পরিচালনায় ‘বন্ধু তুমি শত্রু তুমি’ (দীপ্ত টিভি)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কলকাতার ছবিতে শাহেদ

আপডেট সময় ১০:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮