ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রাম ট্রাভেল মার্টে ইউএস-বাংলার ১৫ শতাংশ মূল্যছাড়

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় তিন দিনব্যাপী চট্টগ্রাম ট্রাভেল মার্ট শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্যছাড় এবং বিভিন্ন পর্যটন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ নিয়ে চট্টগ্রাম ট্রাভেল মার্ট-২০১৮ এ অংশগ্রহণ করেছে।

হোটেল পেনিনসুলায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব শ্রেণির জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ইউএস-বাংলা এয়ারলাইনসের জিএম-মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম।

তিনি বলেন, সারা দেশের পর্যটন বিকাশে ইউএস-বাংলা এয়ারলাইনসে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ মনিটর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও সর্বোপরি সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস ১৭ জুলাই ২০১৪ সালে যাত্রা শুরু করার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে যাত্রী বৃদ্ধির হার ক্রমাগত বেড়েই চলেছে।

বর্তমানে অভ্যন্তরীণ রুটে মোট যাত্রীর উল্লেখযোগ্য অংশ বহন করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে ইউএস-বাংলা ৯৮.৭ শতাংশ অনটাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড নিয়ে সব অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট পরিচালনা করছে, বলেন এ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম ট্রাভেল মার্টে ইউএস-বাংলার ১৫ শতাংশ মূল্যছাড়

আপডেট সময় ০১:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮