ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

বশেমুরবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ২৫ অক্টোবর, রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.bsmrstu.edu.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২, ৩ এবং ৯, ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে ০৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে মোট ৩ হাজার ২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর, সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর, এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

বশেমুরবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

আপডেট সময় ০২:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮