ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু

শেয়ারবাজার থেকে ২শ’ কোটি টাকা নেবে আমান টেক্স

অাকাশ জাতীয় ডেস্ক: 

বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা নেবে আমান টেক্স লিমিটেড।

ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধে প্রতিষ্ঠানটি এই অর্থ ব্যয় করবে। কোম্পানির শেয়ারের প্রস্তাবিত মূল্য নির্ধারণে বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলে রোডশো আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমান টেক্সের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০ কোটি টাকার মধ্যে ৯৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নতুন যন্ত্রপাতি কেনা হবে। এ ছাড়া ভবন নির্মাণে ৩২ কোটি ৬৬ লাখ টাকা, ঋণ পরিশোধে ৬৬ কোটি ৬৬ লাখ টাকা এবং আইপিও কার্যক্রমে বাকি সাত কোটি তিন লাখ টাকা ব্যয় করা হবে।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বাজারে তালিকাভুক্ত এই গ্রুপের প্রতিটি কোম্পানি বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা দিয়ে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

অনুষ্ঠানে জানানো হয়, আমান টেক্সের বর্তমান পরিশোধিত মূলধন ৮০ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানির নিট সম্পদের পরিমাণ ২৯৪ কোটি ৫১ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী

শেয়ারবাজার থেকে ২শ’ কোটি টাকা নেবে আমান টেক্স

আপডেট সময় ১০:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮