ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুন্দরবনে র‌্যাব-বনদস্যুুর বন্দুকযুদ্ধ: গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক: 

বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খাল এলাকায় র‌্যাব ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের পর র‌্যাব বনদস্যু সুমন বাহিনীর দুই সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে প্রায় পৌনে এক ঘন্টা গোলাগুলির পর অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী দোনালা বন্দুক, ১টি দেশি পাইপগান, ১টি ওয়ান শুটার গান, ১টি রাম দা, ১৩ রাউন্ড গুলি ও ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার উজ জামান বলেন, গ্রেফতারকৃতরা হলো, বনদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখি এলাকার আবুল মান্নানের ছেলে মিঠু গাজী (৩৪) ও মংলা উপজেলার সোনাইল তলা এলাকার মৃত তোফা শেখের ছেলে আবুল হোসেন ওরফে আবু তালিব (৩২)।

তিনি বলেন, বঙ্গোপসাগরে বর্তমানে ইলিশ শিকারের মৌসুম চলছে। গত বেশ কয়েকদিন ধরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বনদস্যুরা হানা দিয়ে অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। এছাড়া জেলেদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খাল এলাকায় পৌছলে একদল বনদস্যু র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টাগুলি চালায়।

তিনি আরো বলেন, বনদস্যুদের সাথে র‌্যাবের গোলাগুলি চলার এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বনদস্যু সুমন বাহিনীর সদস্য বলে স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুন্দরবনে র‌্যাব-বনদস্যুুর বন্দুকযুদ্ধ: গ্রেফতার ২

আপডেট সময় ০২:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭