ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমপি হাবিবুর রহমান মোল্লার গণসংযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-৫ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন হাবিবুর রহমান মোল্লা এমপি। এ সময় তিনি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। ডেমরায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগ সরকারকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনার লক্ষ্যে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য দেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে বৃহস্পতিবার বাদ মাগরিব লিফলেট বিতরণ শুরু হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদ হোসেন, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সভাপতি সোহেল খান, এনামুল ইসলাম এনাম, হানিফ তালুকদার, ডেমরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা এরশাদ আলম ইশু প্রমুখ।

লিফলেটে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির নির্দেশনাও রয়েছে লিফলেটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমপি হাবিবুর রহমান মোল্লার গণসংযোগ

আপডেট সময় ০৯:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮