ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কাফরুলে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলেন আবু হেনা মোস্তফা বাবু, শাকিল ইসলাম সানি, কামাল হোসেন ও পলাশ মজুমদার। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে আবু হেনা মোস্তফা বাবু ও শাকিল ইসলাম সানির অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা তাদের এক বন্ধু কাউসার হোসেন জানান, কাফরুলের ইব্রাহিমপুর পুলপাড় মনা মিয়ার চায়ের দোকানে বসে তারা ৬ বন্ধু চা ও সিগারেট খাচ্ছিলেন।

এ সময় আবু হেনা মোস্তফা বাবু ধূমপান শেষে সিগারেটের শেষ অংশ ছুড়ে মারলে দোকানের পাশে নালায় গিয়ে পড়ে। এতেই সঙ্গে সঙ্গে ওই নালা থেকে আগুনের ফুলকি এসে চা দোকানে থাকা গ্যাসের সিলিন্ডারে লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হন।

দ্রুত চারজনকে উদ্ধার করে বিকাল ৪টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, সানির শরীরের ১৮ শতাংশ, বাবুর ২৫ শতাংশ এবং কামাল ও পলাশের মাথার চুলসহ হাত-পায়ের কিছু অংশ ঝলসে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

আপডেট সময় ১২:২৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮