ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশি পণ্যে অশুল্ক বাধা দূর করতে রাজি ভারত

অাকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ থেকে পাটজাতীয় পণ্য আমদানিতে এন্ট্রি ডাম্পিং শুল্ক দূর করতে প্রয়োজনীয় উদ্যোগেও রাজি হয়েছে ভারত। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই সনদ গ্রহণেও রাজি তারা। ফলে ভারতে পণ্য রপ্তানি আগের চেয়ে সহজতর হবে।

বাংলাদেশ সফররত ভারতের শিল্প, বাণিজ্য ও এভিয়েশন মন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের পক্ষে সে দেশের বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে তোফায়েল বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীদের যৌথভাবে পাট ব্যবসা করার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। এ ব্যাপারে বাংলাদেশ রাজি থাকলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।’

বৈঠকে বাণিজ্য বাড়াতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি অর্থাৎ কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিপা) চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দুই বাণিজ্যমন্ত্রী।

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি আছে এবং দুটি দেশই দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) সদস্য, যার অধীনে স্বল্পোন্নত দেশ হিসেবে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিকদেরকে তোফায়েল বলেন, ‘কয়েক বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। তখন দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে নতুন দ্বিপক্ষীয় চুক্তির প্রয়োজন হবে। আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু হয়ে গেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশি পণ্যে অশুল্ক বাধা দূর করতে রাজি ভারত

আপডেট সময় ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮