ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

আজীবন, বিশেষ সম্মাননাসহ পুরস্কৃত চার সাহিত্যিক

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের চার সাহিত্যিক সম্মাননায় ভূষিত হলেন। আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৭ ও বিশেষ সম্মাননা শীর্ষক আয়োজনে শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক হায়াৎ মামুদকে প্রদান করা হয়েছে ‘পরস্পর-অগ্রদূত’ আজীবন সম্মাননা।

এ ছাড়া গল্পের বাঁকবদলে বিশেষ অবদানের জন্য কাজল শাহনেওয়াজ ও কবিতার বাঁকবদলে বিশেষ অবদানের জন্য সাজ্জাদ শরিফকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে তরুণ কবি অনুপম মণ্ডলকে তার কাব্যগ্রন্থ ‘অহম ও অশ্রুমঞ্জরি’র জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৭ প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্য হিসেবে তাকে প্রদান করা হয় ১ লাখ ১ হাজার ১০১ টাকা। সোমবার সন্ধ্যায় অনলাইন সাহিত্য পত্রিকা ‘পরস্পর’ ও প্রকাশনা সংস্থা ‘অগ্রদূত’-এর যৌথ আয়োজনে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন ও কবি আলতাফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন পুরস্কার ও সম্মাননা প্রদান কমিটির মূখ্য সমন্বয়ক সোহেল হাসান গালিব।

হায়াৎ মামুদ বলেন, ‘আমার অশেষ সৌভাগ্য আপনারা আমাকে এখানে ভালোবেসে ডেকে এনেছেন। মাঝে মাঝে মনে হয়, এ ধরনের সম্মাননা প্রাপ্য হতেও পারি। কেননা, সারা জীবন পড়ানো এবং পড়াশোনা ছাড়া আর কিছু তো করিনি। শিল্প, সাহিত্যর সঙ্গে যারা যুক্ত তারা চায় তাদেরকে কেউ ভালোবাসুক।’

হাসান আজিজুল হক বলেন, ‘হায়াৎ মামুদের আজীবন সম্মাননা প্রাপ্তিতে আমি আনন্দিত, উৎফুল্ল। তিনি বিদেশি সাহিত্যের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। টলস্তয়, দস্তয়ভস্কি তিনি অনুবাদ করেছেন। টাটকা ছানার তৈরি মিষ্টি যেমন সুস্বাদু তেমনি তার গদ্য। আমাদের মধ্যে আর কেউ এভাবে লেখেনি।

তিনি আমাদেরকে এমনি লেখা আরও উপহার দেবেন এটাই প্রত্যাশা। কাজল শাহনেওয়াজ ও তার সমসাময়িক অনেকেই তাদের গল্পের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন যে লেখার পুরনো ধাঁচের ধার কমে গেছে। সেখান থেকে একটা বাঁকবদল প্রয়োজন। তবে তিনি খুব কম লিখেছেন। আমরা তার কাছ থেকে আরও লেখা আশা করি।

আসাদুজ্জামান নূর বলেন, সত্যিকার অর্থে কবি-সাহিত্যিকদের সম্মানিত করতে হলে পাঠককে দোকান থেকে তাদের বই কিনে পড়তে হবে। আবুল হাসান ছিলেন একজন প্রতিভাবান ও সম্ভাবনাময়ী কবি। তিনি বাংলা কবিতায় একটি নতুন ধারার প্রবর্তন করেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন।

মন্ত্রী এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডকে এই কবির নামাঙ্কিত নতুন সাহিত্য পুরস্কার প্রবর্তনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিশেষ সম্মাননাপ্রাপ্তদেরও পুরস্কার হিসেবে অর্থ প্রদান করার জন্য ইউসিবিএল কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

আজীবন, বিশেষ সম্মাননাসহ পুরস্কৃত চার সাহিত্যিক

আপডেট সময় ১১:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮