ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জঙ্গি হামলার আশঙ্কায় ‘আমি নেতা হবো’ ছবির শুটিং বন্ধ

অাকাশ বিনোদন ডেস্ক:

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে কক্সবাজারে রয়েছেন। সেখানে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার (১৫ আগস্ট) জঙ্গি হামলার আশঙ্কায় শুটিংয়ের অনুমতি দেয়নি কক্সবাজার সদর পুলিশ। তাই শুটিং না করেই পুরো ইউনিট নিয়ে ফিরে আসতে হচ্ছে শাকিব খানকে।

তার সঙ্গে রয়েছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও আরো অনেকেই। এই তথ্য নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, ‘শুটিংয়ে প্রস্তুতি নিয়েও শুটিং করা গেলো না। আমাদের ক্ষতি হয়ে গেলো। দুইদিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। প্রথমদিন শাকিব খান সময়মতো আসতে না পারায় শুটিং হয়নি। কিন্তু আজ স্থানীয় পুলিশ এখানে জঙ্গি হামলার আশঙ্কা করছে। তাই শুটিং বন্ধ রাখতে অনুরোধ করেছে।’

তিনি আরও বলেন, ‘কোনো দুর্ঘটনা হলে তার দায়ভার পুলিশ নিতে চাইছে না। বাধ্য হয়ে কোনো ঝুঁকিতে না গিয়ে শুটিং করিনি। কয়েকদিনের মধ্যে যেহেতু শুটিং করা যাবে না তাই আমরা ফেরার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘স্থানীয় পুলিশ আমাদের জানিয়েছে এখানে জঙ্গি হামলা হতে পারে। একটা শুটিংয়ে অনেক লোকজন থাকে। তাই সবার নিরাপত্তার কথা ভেবেই শুটিং বন্ধ রাখতে হলো। সবার আগে দেশের নিরাপত্তা।’

এদিকে সেলিম খান জানান, ‘আজ রাতেই পুরো ইউনিট ঢাকায় ফিরবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জঙ্গি হামলার আশঙ্কায় ‘আমি নেতা হবো’ ছবির শুটিং বন্ধ

আপডেট সময় ০৬:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭