ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো মানুষ নাই, ১৫ জন মিলে জোট করতেছে: গণশিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও তাদের জোটের তীব্র সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

গণশিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো মানুষ নাই এমন ১৫ জন মিলে জোট করতেছে। অনেকে এখন লোক খুঁজে বেড়াচ্ছে। আশা করতেছে, একবার মাস্টার নামবে, একবার যুবক নামবে, আরেকবার ছাত্র নামবে। নেমে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর দেশ দখল করবে।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপজেলা-জেলা ও বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে উদ্বুদ্ধকরণ শীর্ষক এক কর্মশালায় এ সমালোচনা করেন মন্ত্রী।

রাজনীতিতে নতুন জোটের আত্মপ্রকাশ এবং শিক্ষকদের আন্দোলন থেকে ওই জোটের ফায়দা লোটার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এখন তো অনেকে লোক খুঁজে বেড়াচ্ছে। কোনো মানুষ নাই এমন ১৫ জন মিলে জোট করতেছে। আশা করতেছে, একবার মাস্টার নামবে, একবার যুবক নামবে, আরেকবার ছাত্র নামবে। নেমে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর দেশ দখল করবে।’

এ সময় শিক্ষকদেরকে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান মোস্তাফিজুর রহমান ফিজার।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কিন্তু বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে আ স ম আবদুর রব কী রোল প্লে (ভূমিকা রাখা) করেছেন আমি জানি না। কিন্তু আমার দল থেকে যাকে বের করে দিই, সে বিপ্লবী হয়ে যায়। এগুলো দেখে দেখে আমরা এ জায়গায় এসেছি।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এছাড়া মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষকরা বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোনো মানুষ নাই, ১৫ জন মিলে জোট করতেছে: গণশিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮