ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুদকের হস্তক্ষেপে শান্তিনগরে ভবনের অবৈধ অংশ উচ্ছেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপে নগরীর রাস্তা দখল করে নকশাবহির্ভূতভাবে নির্মিত একটি ভবন ভাঙা হয়েছে।

শান্তিনগর বাজার রোডে ১৩/১৭নং গ্রিন ল্যান্ড প্লাজার আটতলা বিশিষ্ট ভবনটি রাজউকের নকশা না মেনে তৈরি করা হয়েছে।

দুদকের হটলাইনে (১০৬) এমন একটি অভিযোগের ভিত্তিতে প্রথম দফায় ২৪ জুন শান্তিনগরে অভিযান চালিয়েছিল দুদক এনফোর্সমেন্ট টিম। দুদক টিম উদ্ঘাটন করে, ভবনটি নির্মাণে রাজউক আইন লঙ্ঘন করে রাস্তার ৮ ফুট দখল করা হয়েছে।

এছাড়া ভবনের মূল নকশায় ৫ তলা ভবন নির্মাণের অনুমতি থাকলেও রাজউক বেআইনিভাবে নকশা সংশোধন করে ৮ তলা নির্মাণের অনুমতি দেয়। কিন্তু সেই নকশা এখন পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে দুদক টিম রাজউক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ সর্বশেষ নকশার সমর্থনে যে নথি রয়েছে তা দিতে ব্যর্থ হয়।
এ অবস্থায় দুদকের সহয়তায় সোমবার রাজউকের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ভবনের অবৈধ বাকি অংশ ভেঙে ফেলা হয়। অবশিষ্ট অংশ ভাঙার জন্য রাজউক ভবনের মালিককে নোটিশ দিয়েছে। এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট টিমের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ভবন নির্মাণে অনিয়মের উৎস দুর্নীতি। দুদক এ অনিয়মের উৎসমূলে আঘাত করার জন্য এসব অভিযানে সহায়তা দিচ্ছে। এছাড়া দুদক এসব দুর্নীতির সঙ্গে দায়ী ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুদকের হস্তক্ষেপে শান্তিনগরে ভবনের অবৈধ অংশ উচ্ছেদ

আপডেট সময় ০৯:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮