ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

ছিনতাইকারীকে তরুণীর পেটানো ভিডিও ভাইরাল

অাকাশ জাতীয় ডেস্ক: 

ধানমন্ডিতে কেনাকাটা শেষে রিকশায় করে আজিমপুরের বাসায় ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রী। সাইন্সল্যাব মোড়ে আসার পর হঠাৎ রিকশা থেকে তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয় এক ছিনতাইকারী। চেয়ে না থেকে তার পিছু দৌড় দেয় ওই তরুণীও। আধা কিলোমিটারেরও বেশি এলাকা দৌড়ানোর পর ওই ছিনতাইকারীকে ধরে রাস্তায় ফেলে বেধড়ক পেটান তিনি। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি বৃহস্পতিবার বিকালের।

ওই তরুণীর নাম তাসমিত আফিয়াত আর্নি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সেদিনের ঘটনার বর্ণনা করে ঢাকাটাইমসকে ওই তরুণী জানান, গত বৃহস্পতিবার বিকালে ধানমন্ডি থেকে কেনাকাটা শেষে রিকশাযোগে আজিমপুরের বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মোবাইলটা তার হাতেই ছিল। নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে আসার পর হঠাৎ এক ছিনতাইকারী মোবাইলটি কেড়ে নিয়ে সাইন্সল্যাবের দিকে দৌড় দেয়। তিনিও রিকশা থেকে নেমে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকেন। সাইন্সল্যাব মোড়ের কাছে পৌঁছার পর তিনি ছিনতাইকারীকে লাথি দিয়ে ফেলে দেন। পরে রাস্তায় ফেলে কিলঘুষি মারতে থাকলে ছিনতাইকারী ওই তরুণীর পা ধরে মাফ চায়। পরে আশপাশের লোকজন এসেও তাকে আরও মারধর করে।

আর্নি বলেন, ‘আমি ছিনতাইকারীকে ধরে রিকশায় তুলে থানায় নিয়ে যাচ্ছিলাম। কিন্তু নীলক্ষেত মোড় পার হওয়ার সময় দুইজন এসে বলেন আপনি ওকে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমি বলি ওকে থানায় নিয়ে যাচ্ছি; ওকে আরো মারব, মামলা দেব। তখন ওই দুইজন বলেন- আমরা ঢাকা কলেজের স্টুডেন্ট, এই ছিনতাইকারীদের একটা গ্রুপ আছে। তারা প্রায় ছিনতাই করে। আমরা তাদের গ্রুপটা ধরব। আপনি ওকে থানায় না নিয়ে আমাদের কাছে দিয়ে দেন। এই বলে তারা ছিনতাইকারীকে নিয়ে যায়।’

সেদিনেই ওই ঘটনার ভিডিও কেউ ফেসবুকে আপলোড করেন। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন ‘নারী জাগরণের নেপথ্যে যারা’।

ঘটনার সময় পুলিশের কারও সাহায্য পেয়েছিলেন কি না জানতে চাইলে আর্নি বলেন, ‘পুলিশের কাউকে পেলে কি আর আমি তাকে ধরে থানায় নিয়ে যেতাম।’

এর আগে গত ১৭ আগস্ট সন্ধ্যায় রিকশায় বনশ্রীর বাসা থেকে জুরাইন যাবার পথে ছিনতাইকারীর কবলে পরে মোবাইল ও ভ্যানিটি ব্যাগ হারান অন্তরা রহমান নামে এক নারী আইনজীবী। এ সময় তিনি ছিনতাইকারীর পিছু নেন। পরে একটি চলন্ত বাসে উঠে ছিনতাইকারীকে ধরে মারধর করে থানায় নিয়ে যান। পরে ওই নারী আইনজীবীকে পুরস্কৃত করেছিল ঢাকা মহানগর পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ছিনতাইকারীকে তরুণীর পেটানো ভিডিও ভাইরাল

আপডেট সময় ০১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮