ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছিনতাইকারী ধরে দেয়া অন্তরা পেলেন সাহসিকতার পুরস্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

অন্তরা রহমান (২২)। পরিবারের সঙ্গে থাকেন রামপুরা বনশ্রীতে। ১৭ আগস্ট রিকশায় যাত্রাবাড়ীতে এক আত্মীয়র বাসায় যাচ্ছিলেন।

সন্ধ্যা ৬টায় তাকে বহনকারী রিকশাটি জনপদ মোড়ে পৌঁছতেই এক ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগে টান দেয়। ব্যাগটি নিয়ে দৌড় দেয় ওই ছিনতাইকারী। অন্তরাও পিছু নেন ওই ছিনতাইকারীর। একটি চলন্ত বাসে উঠে পড়ে ওই ছিনতাইকারী।

অন্তরাও উঠে পড়েন ওই বাসে। কলার চেপে ধরেন ওই ছিনতাইকারীর। এরপর পুলিশে সোপর্দ করেন ছিনতাইকারীকে। সেই অন্তরাকে সাহসী নারী হিসেবে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আগস্ট/২০১৮ মাসিক অপরাধ সভায় সাহসী এই নারীকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এ সময় সাহসী এ নারীর উদ্দেশে কমিশনার বলেন, আমাদের সামনে রয়েছেন সাহসী একজন নাগরিক অন্তরা রহমান। তিনি তার বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে তিনি নিশ্চুপ না থেকে অত্যন্ত সাহস নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। যা অত্যন্ত প্রশংসনীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছিনতাইকারী ধরে দেয়া অন্তরা পেলেন সাহসিকতার পুরস্কার

আপডেট সময় ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮