ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয় দিয়ে সাফ মিশন শুরু ভারতের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপের গত সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তবে সাফের এবারের আসরে মূল দল পাঠায়নি তারা। অনূর্ধ্ব-২৩ দল নিয়েই শ্রীলংকার বিপক্ষে সাফের চলতি আসরের প্রথম খেলায় ২-০ গোলে জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।

বুধবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ‘বি’ গ্রুপের প্রথম খেলায় শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি হয় তারুণ্য নির্ভর দল ভারত।

খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ভারত। ৩৫ মিনিটে আশিক কোরুনিয়ানের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০তে এগিয়ে বিরতিতে যায় ভারত।

বিরতি থেকে ফিরে আগের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ভারত। খেলার ৪৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিলিয়ানজুয়াল ছংটা।

এর পর আর কোনো গোল না হওয়া ২-০ ব্যবধানে জিতে সাফ মিশন শুরু ভারতের।

গতকাল মঙ্গলবার সাফের ১০ম আসর শুরু হয়। টুর্নামেন্ট শুরুর আগের দিন সোমবার ঢাকায় এসেছে ভারত। ফিফা র‌্যাংকিংয়ে ৯৬ স্থানে থাকা দলটি। বয়সভিত্তিক দল নিয়েই কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনের অধীনে সাফের অষ্টম শিরোপা জিততে চায়।

অন্যদিকে ১৯৯৫ সালে ভারতকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা। ১৯৯৩ সালে সাফের প্রথম আসরে রানার্স আপ হয়েছিল লংকানরা। এরপর সাফের গত সাত আসরে ফাইনালেও খেলতে পারেনি শ্রীলংকা।

ভারতের বিপক্ষে এ পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে শ্রীলংকা। জয় মাত্র তিনটিতে। চারটি ড্র। বাকি নয় ম্যাচ জিতেছে ভারত। ভারতের বিপক্ষে শ্রীলংকার সর্বশেষ জয় ১৯৯৯ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে। ওই আসরে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। সাফের গত দুই আসরে ভারতের কাছে পাত্তাই পায়নি শ্রীলংকা। হেরেছে বড় ব্যবধানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জয় দিয়ে সাফ মিশন শুরু ভারতের

আপডেট সময় ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮