ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩ ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধুর ম্যুরাল হচ্ছে

অাকাশ জাতীয় ডেস্ক:

পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি হবে। আবুল হাসিমের নেতৃত্বে একটি দল তা নির্মাণ করবে। ওই দলটি বুধবার প্রকল্প এলাকা ঘুরে গেছে।

দায়িত্বশীলরা জানিয়েছেন, শিগগির এ ম্যুরাল তৈরি শুরু হবে। সেতু উদ্বোধনের আগেই শেষ করা হবে এর নির্মাণ কাজ।

বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেতু বাস্তবায়নে দুটি বাধা- নতুন করে কিছু ভূমি অধিগ্রহণ ও কয়েকটি পিলারের নকশা জটিলতা দূর হওয়ার পথে।

এরই মধ্যে ভূমি অধিগ্রহণে ১ হাজার ৪০০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। জটিলতা থাকা পিলারের কয়েকটির নকশা চূড়ান্ত হয়েছে, বাকিগুলোর জন্য কাজ চলছে।

সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৭ শতাংশ।

শনিবার প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, মাঝ নদীতে গিয়েও শোনা যাচ্ছে কাজের ধুম-ধুম শব্দ। ঈদের ছুটিতে যাওয়া কর্মীরা এসে যোগ দেয়ায় কাজের গতি বেড়েছে। নদীতে এ পর্যন্ত ১৬৯টি পাইল বসেছে। আরও ১১টি পাইল বটম সেকশন হয়েছে। স্প্যান বসানোর জন্য খুঁটিও তৈরি হচ্ছে। ৭ সেপ্টেম্বর আরও একটি স্প্যান নদীপথে এসে পৌঁছার কথা রয়েছে।

দুই পাড়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুর (ভায়াডাক্ট) কাজও বেশ গতিতে চলছে। এর ৩৬৫টি পাইল বসে গেছে। এগুলোর ওপর ক্যাপ ও খুঁটি বসানো হচ্ছে। মাওয়া প্রান্তের ২ থেকে ৫ নম্বর খুঁটি নির্মাণকাজ শেষ হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতুর ডিপিপি প্রণয়নকালে প্রায় ১১৬২ হেক্টর জমি (নদীর চর, ডুবোচর ও খাসজমি) হিসাবে রাখা হয়নি। পরে ওই চরগুলো পলি পড়ে উঁচু হওয়ায় সেগুলো ব্যক্তিমালিকানাধীন হিসেবে স্বীকৃতি পায়। ফলে এসব জমি নতুন করে অধিগ্রহণ করতে হচ্ছে।

আবার নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় মাওয়া প্রান্তে ভাঙন দেখা দেয়, জাজিরা প্রান্তে চর সৃষ্টি হয়। নতুন করে বরাদ্দ দেয়ায় পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ঠেকছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকায়। ১ হাজার ৪০০ কোটি টাকা বাড়তি বরাদ্দের আগে ব্যয় ধরা হয়েছিল ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি

পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধুর ম্যুরাল হচ্ছে

আপডেট সময় ১২:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮