ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের ২৭ ঘণ্টা পর খালে মিলল শিশুর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীচর এলাকার রসুলপুরে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর খাল থেকে উদ্ধার হয়েছে ছয় বছরের শিশু ইমনের লাশ। শিশু ইমন কামরাঙ্গীচর খালসংলগ্ন বস্তির বাসিন্দা রাজ্জাক ও কুলসুমের ছোট ছেলে।

সোমবার বিকাল সোয়া তিনটার দিকে ইমনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারকারী দলের প্রধান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, স্থানীয় থানা পুলিশ ও পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

গতকাল দুপুর ১২টার দিকে কামরাঙ্গীচরে খালে ডুবে নিখোঁজ হয় শিশু ইমন। তার সঙ্গে ডুবে যাওয়া আরেক শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও ইমনকে রবিবার উদ্ধার করা যায়নি।ফায়ার সার্ভিস সোমবার আবার অভিযানে নেমে শিশুর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

তবে উদ্ধার কাজে সন্তুষ্ট নয় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ময়লা দ্রুত পরিষ্কার করা সম্ভব হলে শিশুটিকে জীবিত উদ্ধার করা যেত।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী শহিদুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, ‘গতকাল আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থলে এসেছি। সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। অন্ধকার হয়ে যাওয়ায় কাজ করা সম্ভব হয়নি। আজ সকাল সাতটা থেকে আমরা আবার কাজ শুরু করি।’

এই কর্মকর্তা বলেন, ‘মারা যাওয়ার ২৪ ঘণ্টা পর লাশ এমনিতেই ভেসে ওঠে। কিন্তু এখানে প্রচুর ময়লা। লাশ ভেসে ওঠার সুযোগ ছিল না। সিটি করপোরেশনের লোকজন ময়লা পরিষ্কার করে। অবশেষে বিকাল সাড়ে তিনটার কিছু আগে আমরা শিশুটির লাশ উদ্ধার করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের ২৭ ঘণ্টা পর খালে মিলল শিশুর লাশ

আপডেট সময় ০৫:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮