ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রত্যাহার চাওয়া এসপির সঙ্গে হাসান সরকারের সাক্ষাৎ, ভিডিও

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত পরাজিত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে এসপির কার্যালয়ে গিয়ে এ সাক্ষাৎ করেন হাসান সরকার।

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ এনে পুলিশ সুপার হারুন অর রশিদের প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিএনপি। নির্বাচনে পরাজয়ের একদিন পর ওই পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করায় বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।

সাক্ষাৎ শেষে হাসান উদ্দিন সরকার বলেন, খারাপের বিরুদ্ধে অভিযোগ সব সময় থাকবে। আমি দোয়া চাই যেন সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করতে পারি। অপরদিকে পুলিশ সুপার এটিকে সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে বলেন, তিনি (হাসান সরকার) কোনো অভিযোগ দিতে আসেননি।

এ সময় এসপি বলেন, নির্বাচনে নাশকতার পরিকল্পনার কারণে মেজর মিজানকে জিজ্ঞাসাবাদ চলছে। মেজর মিজান ও ফজলুল হক মিলনের অডিওটা আমাদের কাছে আছে। আমরা দুটি বিষয় তদন্ত করে দেখছি। তারা বেসিক্যালি চেয়েছিল নির্বাচনের দিন অরাজকতা ও গোলযোগ করে একটা সমস্যা সৃষ্টি করা। আমরা তাদের দুটি অডিও পাওয়ার পর অধিক অ্যালার্ট ছিলাম। যার কারণে নির্বাচনের দিন ও নির্বাচনের পরবর্তী দিনে কোনো ঝামেলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রত্যাহার চাওয়া এসপির সঙ্গে হাসান সরকারের সাক্ষাৎ, ভিডিও

আপডেট সময় ০৮:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮